মিম মানতাসা । মডেল ও অভিনেত্রী

মিম মানতাসা হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি। এর পরে বিভিন্ন সময় নাটক-টেলিফিল্মে দেখা যায় তাকে। তবে অভিনয়ে খুব একটা নিয়মিত নন এই সুন্দরী।

মিম মানতাসা । মডেল ও অভিনেত্রী

প্রারম্ভিক জীবন

মিম মানতাসা ৮ জুলাই পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। মিমের বাবা আবদুল আউয়াল, মা গুলশান আরা বেগম। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে মাস্টার্স করছেন মিম। সুইটি, স্নিগ্ধা, মিম ও রিফাত- এই হলো তারা তিন বোন এক ভাই।

কর্মজীবন

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে কাজ করার সুযোগ পান। নাটকের মাধ্যমে তার কর্মজীবন শুরু হবে। ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় তার প্রথম নাটক ভবঘুরে। এতে তার বিপরীতে অভিনয় করবেন তাহসান রহমান খান। ১৮ মে থেকে নাটকটির শুটিং শুরু হবে।

 

তিনি ‘অনুধাবন’ নামক টেলিফিল্মে অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন। মিম মানতাসা একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘এক শ’তে এক শ’। নাটকটি পরিচালনা করছেন রাসেল-হায়াত। এটিই মিম অভিনীত প্রথম কোনো ধারাবাহিক নাটক।সম্প্রতি রেহমান খলিলের পরিচালনায় ‘একজন হায়দারের চাহিদা’ নামের একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি।এখানে তিনি মনোজ প্রামাণিকের বিপরীতে কাজ করেছেন।পাশাপাশি ভালোবাসা দিবস উপলক্ষে কিছু নাটকে অভিনয় করেছেন মিম মানতাসা।  কুমার বিশ^জিতের ‘বলতে পারিনি’ গানে প্রথম কোনো মিউজিক ভিডিওতে মডেল হন মিম মানতাসা। পরবর্তীতে সর্বশেষ ইমরানের ‘সব কথার এক কথা’ গানে মডেল হন মিম মানতাসা।

রাশেদ শামীম স্যামের ‘পরী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শিশুতোষ ছবিটিতে আরো অভিনয় করেছেন আমান রেজা, ওমর সানী, দিলারা জামান, মোমেনা চৌধুরীসহ অনেকে।

 

ব্যক্তিগত জীবন

২০১৮ সালের এই লাক্স সুপারস্টার-বিজয়ীর বর পেশায় শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

Leave a Comment

Are you human? Please solve:Captcha