জিয়াউল হক পলাশ । বাঙালি অভিনেতা ও পরিচালক

জিয়াউল হক পলাশ একজন বাংলাদেশী ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক। বিশেষ করে দর্শকদের মাঝে তিনি হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি “কাবিলা” চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে “পারভেজ” নামে বেশ পরিচিত হয়ে উঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়।

জিয়াউল হক পলাশ । বাঙালি অভিনেতা ও পরিচালক

 প্রাথমিক ও শিক্ষা জীবন 

পলাশ ১৯৯৩ সালের ৩ ফেব্রুয়ারী নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে জন্মগ্রহন করেন। কিন্তু তার বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। পড়ালেখায় তিনি তেমন ভালো ছিলেন না। গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল হতে ২০০৯ সালে এস.এস.সি পরীক্ষা দেন, কিন্তু এতে তার ফলাফল ভালো হয়নি। তাই পুনরায় আবার ২০১০ সালে পরীক্ষা দেন। এইচ.এস.সি পাশ করেন ২০১৩ সালে। এরপর তিতুমীর কলেজে ভর্তি হোন এবং সেখান থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে অনার্স সম্পূর্ণ করেন।

কর্মজীবন 

পলাশ এখন একজন হাস্যরসাত্মক অভিনেতা হিসেবে পরিচিত হলেও তিনি কিন্তু একজন পরিচালক। তিনি তার কর্মজীবন শুরু করেন পরিচালক হিসেবে। তিনি প্রায় দুই বছর মোস্তফা সারোয়ার ফারুকির কাছে প্রশিক্ষণ নেন।

অভিনয় জীবন 

পলাশ ২০১৪ সাল থেকে এখনও অবদি অভিনয় করতেছেন। তিনি বর্তমান সময়ের বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে অভনিয় করেছেন এবং করতেছেন। যেমন বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক “ব্যাচেলর পয়েন্ট” নাটকে তিনি কাবিলা চরিত্রে অভিনয় করতেছেন। এছাড়াও তিনি ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’, ‘ব্যাচেলর ঈদ’, ‘ব্যাচেলর ট্রিপ’, ‘মি অ্যান্ড ইউ’, ‘ইনকমপ্লিট’, ‘মুঠোফোন’সহ আরো অনেক নাটকে অভিনয় করতেছেন।পরিচালনা করেছেন ফ্রেন্ড উইথ বেনিফিট ও সারপ্রাইজ।তিনি এই পর্যন্ত কয়েকজন জনপ্রিয় পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়াও নিজে কয়েকটি নাটক তৈরি করেছেন। তিনি তার পরিচালনায় “ফ্রেন্ড উইথ বেনিফিট” এবং “সারপ্রাইজ” নামক নাটক তৈরি করেছেন।

পরিচালনা

  • ফ্রেন্ড উইথ বেনিফিট’
  • ‘সারপ্রাইজ’।

সোশ্যাল মিডিয়া প্রোফাইল 

পলাশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। তার ফ্যান ফলোয়ার তাকে ফলো করে থাকেন। তিনি বাংলাদেশের প্রথম সারীর অভিনেতা যার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে অসংখ্য ফলোয়ার রয়েছে। এখন পর্যন্ত তিনি ইউটিউবে সিলভার প্লে বাটন অর্জন করেছেন। তার ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ৩০ লাখের উপরে। পলাশের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজটি ভেরিফাইড।

কিছু অজানা তথ্য

  • জিয়াউল হক পলাশ একজন পরিচালক, অভিনেতা এবং মডেল। বর্তমানে বাংলাদেশে যথেষ্ট নাট্য অভিনেতা রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হলেন জিয়াউল হক পলাশ। পলাশ শুধু একজন নাট্য অভিনেতা হিসেবেই পরিচিত নন, তিনি বিভিন্ন ধরনের নাটকের সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।
  • মূলত তিনি সহকারী পরিচালক হিসেবে নাটকের জগতে ফিরে আসেন এবং তখন থেকেই নাটকের সাথে জড়িত।ধীরে ধীরে বাংলাদেশের মানুষের মন নাটকের মাধ্যমে জয় করে। বর্তমানে তিনি বিভিন্ন ধরনের নাটক নিয়ে ব্যস্ত।
  • তার জনপ্রিয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। সেখান থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ জিয়াউল হক পলাশকে চেনে। জিয়াউল হক পলাশ কাবিলা নামে পরিচিত। অধিকাংশ বাংলাদেশি এই নামটি জানেন এবং এটি বাংলাদেশে খুবই জনপ্রিয় ।

Leave a Comment

Are you human? Please solve:Captcha