শায়না আমিন । বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

মাহমুদা আমিন শায়না যিনি শায়না আমিন নামেই অধিক পরিচিত একজন বাংলাদেশী টেলিভিশন অভিনেত্রী, চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল।

শায়না আমিন । বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

শায়না আমিন

প্রাথমিক জীবন

শায়না আমিন ১৯৮৫ সালের ২৬ ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা-মা দুজনেই বাংলাদেশী। তার বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী ও মা একজন গৃহিণী। শায়না আমিনের বাবা সৌদিআরবেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার বয়স যখন দেড় বছর তখন, তার বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন ও ঢাকা শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি বেড়ে উঠেছেন ঢাকার লালমাটিয়া তে। ছোটবেলা থেকেই আমিনের বইপড়া ও নাচের প্রতি আগ্রহ ছিল। প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ এর কাছে তিনি প্রথম নাচ শেখেন। ৯ম শ্রেনীতে পড়ার সময় তাকে নৃত্য বিষয়ক স্কুল “নৃত্যাঙ্গন” এ ভর্তি করানো হয়।  আমিন লালমাটিয়া মহিলা কলেজ এ ব্যাবস্থাপনায় অনার্স পড়েছেন।

অভিনয় জীবন

২০০৬ সালে বদরুল আনাম সৌদের ক্রস কানেকশন নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। তবে ২০১১ সালে ওপার বাংলার শুভমিতা ও বাংলাদেশের শহীদের গাওয়া ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ গানের মডেল হয়ে আলোচনায় আসেন শায়না। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মডেল ও অভিনেত্রীকে। বিজ্ঞাপন আর ছোটপর্দায় কাজের পাশাপাশি বড়পর্দায়ও তার অভিষেক ঘটে।

অভিনয় করেন একাধিক একক নাটক, ধারাবাহিক নাটক ও টেলিছবিতে। ২০১১ সালে ‘মেহেরজান’ ছবিতে মেহেরজানের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। যে চরিত্রের পরিণত বয়সে অভিনয় করেছিলেন জয়া বচ্চন। এছাড়াও শায়না আমিন মাসুদ আকন্দের ‘পিতা’ এবং নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিগুলোতে কাজ করেছেন।এর মধ্যে ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সম্পূর্ণ বাণিজ্যিক ছবি।

ব্যক্তিগত জীবন

২০১১ সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার। কিন্তু বিয়ের ৩ বছরের মাথায় সেই সংসারের ইতি টানেন তিনি। পরবর্তীতে তিনি লন্ডনে গিয়ে মাসুদ রানা নামে একজন প্রবাসীকে বিয়ে করেছেন । ২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া।

Leave a Comment

Are you human? Please solve:Captcha